বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই :সংসদে ডা:শফিকুর রহমান স্কুলে ভর্তিতে বাড়তি টাকা নিলে ব্যবস্থা, দায়ী হবেন প্রধান শিক্ষক প্রতিবেশী দেশের মদতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: জামায়াত আমির ফতুল্লায় মাদরাসায় আগুন • দগ্ধ ৮৮ শিক্ষার্থীর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৩ জন, ভেন্টিলেশনে ১ আওয়ামী বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ, সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম যে যার অবস্থান থেকে ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে দু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইরান: আইআরজিসি পলাশে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

টানা দাম বাড়ার পর বিশ্ববাজারে কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সৌদি আরবে হামলার কারণে সরবরাহে বিঘ্নের আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনার মধ্যে ওঠানামা করছে তেলের বাজার।

আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা এবং রাশিয়ার সঙ্গে ডিজেলসংক্রান্ত চুক্তির পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি প্রায় ১০৩.০৪ ডলারে নেমে আসে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি প্রায় ৯০.৯৬ ডলার।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই পথে সরবরাহ ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২৭ ডলারে নেমেছে। এর আগে সোমবার বিশ্ববাজারে তেলের দাম প্রায় ২ ডলার বেড়েছিল।

ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৬৫ ডলারে স্থির হয়, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ সমাপনী দর।

বিশ্লেষকদের মতে, সৌদি আরবে হামলার কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দাম বাড়ার চাপ তৈরি করছে।

অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়লে বাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে পারে। এ দুই বিপরীতমুখী পরিস্থিতির প্রভাবেই বিশ্ববাজারে তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025