সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ বিমানবন্দরের পর এবার বন্ধ রয়েছে দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম। দাম্মামে অবতরণ করতে না পেরে ঢাকাগামী একটি ফ্লাইট অবতরণ করেছে কাতারের দোহায়। তবে জেদ্দা থেকে ঢাকায় এবং ঢাকা থেকে মদিনায় ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে বন্ধ রয়েছে ফ্লাইট ওঠানামা। দাম্মাম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণ করেছে কাতারের দোহা বিমানবন্দরে।
সেখানে কিছু সময় থাকার পর ফের দাম্মামের ফ্লাইটটি উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়নি।
আজ সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টা ৫৫ মিনিটে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৩৬।
এছাড়া ঢাকা থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যাচ্ছে বিমানের ফ্লাইট বিজি ৫৩৭। এদিকে বিমান বাংলাদেশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি আজ বেলা ১২টার মধ্যে জানানো হবে। আজ বাংলাদেশ সময় সকাল ৫টা ৫৫ মিনিটে জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৩৬।
এছাড়া ঢাকা থেকে মদিনার উদ্দেশে ছেড়ে যাচ্ছে বিমানের ফ্লাইট বিজি ৫৩৭। এদিকে বিমান বাংলাদেশের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থগিত হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি আজ বেলা ১২টার মধ্যে জানানো হবে।