রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

তুরস্ক সফর ও ওমরা পালন শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

তুরস্ক সফর ও পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

রোববার (১১ অক্টোবর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।বিমানবন্দরের ভিআইপি কক্ষে এসময় বিরোধীদলীয় নেতাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান দলটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্যান্য নেতারা।বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. এসএম খালিদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025