বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে। আগুন, নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করেছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।টঙ্গীর ফায়ার সার্ভিসের সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামক একটি ওষুধের কারখানায় আগুন লাগার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলমের নেতৃত্বে ৮টি ইউনিট ঘটনাস্থলের যায়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, একটি ওষুধ কোম্পানির কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে টঙ্গী ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজে যোগ দিয়েছে। আরও ৫টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে