রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মেহেরপুরে দাওয়াতুল ইসলাম ট্রাস্টের জেলা ও উপজেলা কর্ম পরিষদ সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ঢামেকের সিঁড়ির পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা চলছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার ঢাকায় কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে গিয়ে এ কথা জানান তিনি।

ট্রেনের শিডিউল ঠিক রাখতে সবাই অক্লান্ত পরিশ্রম করছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যথাসময়ে ট্রেন চলাচল নিশ্চিতে শিডিউল মতো ট্রেন আসা-যাওয়া করছে। এর জন্য সবাই মিলে কাজ করছে।

তিনি আরও বলেন, ট্রেনে যাত্রী পরিবহন নিরাপদ করতে ছাদে উঠতে যাত্রীদের অনুৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি তাদের জন্য ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হচ্ছে।

ট্রেনের টিকিটের কালোবাজারি বন্ধেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025