রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম :
মেহেরপুরে দাওয়াতুল ইসলাম ট্রাস্টের জেলা ও উপজেলা কর্ম পরিষদ সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ঢামেকের সিঁড়ির পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

উপকূলীয় সাত অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

দেশের উপকূলীয় সাত অঞ্চলে রাত একটার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল ৪টা থেকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো-হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আজ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিকেলে আবহাওয়াবিদ ওমর ফারুক জাগো নিউজকে বলেন, আজ সকাল থেকে ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সিলেটে সর্বোচ্চ ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারও (২৩ মে) দেশে বিচ্ছিন্ন ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025