রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

শিরোনাম :
বেনজীরের জামিন বাতিলে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ জুলাইয়ের রাজনৈতিক সংকট ও বিভাজনের জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম বজ্রপাতে চা দোকানদারসহ দুইজনের মৃত্যু বাড়লো এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ১৫৯৮ টাকা গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি: হামিদুর রহমান আযাদ ঝুঁকি নিয়ে ছবি তোলা ও প্রকাশের জন্য ফটোসাংবাদিকদের চাকরিও হারাতে হয়েছে: শামসুজ্জামান দুদু জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার মেহেরপুরে দাওয়াতুল ইসলাম ট্রাস্টের জেলা ও উপজেলা কর্ম পরিষদ সম্মেলন অনুষ্ঠিত

৮২ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট নিয়োগ দিলো বিমান

দেশের বিমানবন্দরগুলোতে যাত্রী সেবা নিশ্চিত করতে আরও ৮২ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট নিয়োগ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সোমবার (১২ মে) বিমানের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় গত ৮ মে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ৮২ জন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্টদের ‘নিয়োগপত্র’ দেওয়া হয়। যদিও নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ৫৪ হাজার প্রার্থী আবেদন করেন। লিখিত পরীক্ষায় মোট ১৯৩০ প্রার্থী উত্তীর্ণ হন। এর মধ্যে ৩৮০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এর মধ্যে প্রথম ধাপে ৬৯ জন এবং দ্বিতীয় ধাপে ৮২ জনকে নিয়োগপত্র দেওয়া হলো। এছাড়া ১২২ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. সাফিকুর রহমান চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, এ পেশায় যারা এসেছেন তাদের প্রধান উদ্দেশ্যই হবে সব যাত্রীর নিরাপত্তা ও সেবার দিকে নজর রাখা। এটি একটি চ্যালেঞ্জিং পেশা। যাত্রীদের প্রতি সন্তোষজনক সেবা ও বিমানের ভাবমূর্তি তথা দেশের সুনাম বজায় রাখার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিমানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025