সোমবার, ১১ মে ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিক্ষা ভবনের সামনে ফুটপাতে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

রাজধানীর শাহবাগ থানাধীন শিক্ষা ভবনের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৬৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১১ মে) বিকেল সোয়া ৪টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেয় ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস জানান, বিকেলের দিকে খবর পেয়ে শিক্ষা ভবনের সামনের ফুটপাতে অচেতন অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখে আমরা তাকে উদ্ধার করে দ্রুত ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যাই।

তিনি আরও জানান, আশপাশের লোকদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই বৃদ্ধ ভবঘুরে প্রকৃতির ছিলেন। নাম-পরিচয় কেউ বলতে পারেন না। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025