রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনাম :
বেনজীরের জামিন বাতিলে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে মুক্তি পেলেন বেনজীর আহমেদ জুলাইয়ের রাজনৈতিক সংকট ও বিভাজনের জন্য সরকার দায়ী: নাহিদ ইসলাম বজ্রপাতে চা দোকানদারসহ দুইজনের মৃত্যু বাড়লো এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডার এখন ১৫৯৮ টাকা গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি এনসিপির গণভোটের রায় বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি: হামিদুর রহমান আযাদ ঝুঁকি নিয়ে ছবি তোলা ও প্রকাশের জন্য ফটোসাংবাদিকদের চাকরিও হারাতে হয়েছে: শামসুজ্জামান দুদু জামায়াত কখনো গুপ্ত ছিল না: গোলাম পরওয়ার মেহেরপুরে দাওয়াতুল ইসলাম ট্রাস্টের জেলা ও উপজেলা কর্ম পরিষদ সম্মেলন অনুষ্ঠিত

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় মোদী-শেহবাজকে প্রধান উপদেষ্টার সাধুবাদ

জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তান। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার (১০ মে) তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। যুদ্ধবিরতির সিদ্ধান্তে আসায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

শনিবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, আমি ভারত সরকারের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অবিলম্বে যুদ্ধবিরতি এবং আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগোতে সম্মত হওয়ার জন্য আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেক্রেটারি অব স্টেট রুবিওকে তাদের কার্যকর মধ্যস্থতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাই।

 

তিনি আরও বলেন, বাংলাদেশ সবসময়ই দুই প্রতিবেশীর (ভারত ও পাকিস্তান) মধ্যে শান্তিপূর্ণ কূটনৈতিক উপায়ে মতপার্থক্য সমাধানকে সমর্থন করে যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025