বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
ড্রাম ভর্তি ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: নাছির এ বছরেই ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়া হবে: প্রধানমন্ত্রী ২৪ জেলায় বইছে তাপপ্রবাহ, গরমে হাঁসফাঁস জনজীবন অতিদ্রুত ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সংরক্ষিত নারী আসন- জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা, স্থগিত ১ নিজস্ব প্রযুক্তির ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান

ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের কাশ্মির, পাঞ্জাব এবং গুজরাটসহ অন্তত ১৫টি শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বুধবার (৭ মে) দিনগত রাত ও বৃহস্পতিবার (৮ মে) সকালের দিকে এই হামলা চালায় পাকিস্তান। তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনো জানায়নি নয়াদিল্লি।

ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব হামলার লক্ষ্য ছিল শ্রীনগর, পাঠানকোট, অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড়সহ অন্যান্য জায়গার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো। তবে এই হামলা প্রতিহত করার দাবি জানিয়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী।

ভারত সরকারের দাবি, পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের জবাবে ভারতও লাহোরসহ পাকিস্তানের অন্তত ৯টি সামরিক স্থাপনায় আঘাত হানে। এর মধ্যে একাধিক রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়। বৃহস্পতিবার রাতের পাল্টা হামলায় ভারত মাত্র ২৫ মিনিটে পাকিস্তানে ২৪টি ক্ষেপণাস্ত্র ছোড়ে এবং রাতভর ডজনখানেক ড্রোন হামলা চালায়।

ভারতের সামরিক বাহিনী জানায়, পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসে তারা রাশিয়ার তৈরি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। একই সঙ্গে হামলার জবাবে ‘হারপি’ ও ‘হারোপ’ নামের আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়।

 

এদিকে, পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা ভারতের ছোড়া অন্তত ২৫টি হারোপ ড্রোন ভূপাতিত করেছে। রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের সামরিক মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ বলেন, লাহোরের কাছে এক সামরিক স্থাপনায় ভারতীয় ড্রোন হামলায় চার সেনা আহত হয়েছেন। এছাড়া সিন্ধু অঞ্চলে ভারতীয় ড্রোন হামলায় একজন বেসামরিক নিহত ও একজন আহত হয়েছেন।

লাহোর শহরজুড়ে বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করছে দুই দেশের সেনাবাহিনী।

 

সূত্র: এনডিটিভি, এএফপি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025