বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
গোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই :সংসদে ডা:শফিকুর রহমান স্কুলে ভর্তিতে বাড়তি টাকা নিলে ব্যবস্থা, দায়ী হবেন প্রধান শিক্ষক প্রতিবেশী দেশের মদতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: জামায়াত আমির ফতুল্লায় মাদরাসায় আগুন • দগ্ধ ৮৮ শিক্ষার্থীর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৫৩ জন, ভেন্টিলেশনে ১ আওয়ামী বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ, সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম যে যার অবস্থান থেকে ফ্যাসিস্টদের প্রতিরোধ করতে হবে দু-একটি ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলার সুযোগ নেই: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ইরান: আইআরজিসি পলাশে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

গাজার জনগণকে গাজাতেই থাকতে হবে: স্পেনের পররাষ্ট্রমন্ত্রী

স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে বাসিন্দাদের সরিয়ে মিশর ও জর্ডানে পুনর্বাসনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, গাজার জনগণকে গাজাতেই থাকতে হবে। গাজা ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের অংশ, যা একটি একক সরকারের অধীনে থাকা উচিত।

ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলবারেস বলেন, ইউরোপীয় ইউনিয়নের এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত গাজার মানবিক সংকট মোকাবিলায়।

তিনি খাদ্য সহায়তা, চিকিৎসা ও শিক্ষার উন্নয়ন এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ (UNRWA)-এর উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দেন। 

স্পেন ফিলিস্তিন এবং UNRWA-কে তার আর্থিক সহায়তা ৫০ মিলিয়ন ইউরোতে উন্নীত করার ঘোষণা দিয়েছে। আলবারেস বলেন, আমাদের সামনে একটি সম্ভাবনার জানালা খুলেছে—যুদ্ধবিরতি। যদিও এটি স্থায়ী নয়, আমাদের এটি স্থায়ী করার জন্য কাজ করতে হবে।

 

গাজায় চলমান মানবিক বিপর্যয়ে ইউরোপীয় ইউনিয়নের দ্রুত হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, গাজার জনগণের সহায়তায় অবিলম্বে খাদ্য, চিকিৎসা এবং শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

স্পেনের এই অবস্থান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025