সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে এবার অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

গাজীপুরের জয়দেবপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তাসলিমা আক্তার (৩০) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জয়দেবপুর এলাকায় শিশুসহ দগ্ধ পাঁচজনকে আমাদের এখানে আনা হয়। আজ সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তাসলিমার মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে সীমা নামের আরেক নারীর মৃত্যু হয়। বাকিদের মধ্যে পারভীন ৩২ শতাংশ, তানজিলা ৯০ শতাংশ ও শিশু আয়ান ২৮ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থাই আশাঙ্কাজনক।

 

নিহতের তাসলিমার স্বামী আলী হোসেন জানান, তিনি পোশাক শ্রমিক। তার স্ত্রীও পোশাক শ্রমিক ছিলেন। তাদের ১১ বছরের একটি ছেলে এবং ১০ বছরের একটি মেয়ে রয়েছে। তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। গত রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার স্ত্রী-মেয়ে ও প্রতিবেশী তিন নারী দগ্ধ হন। ওই দিন রাতেই তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়

তিনি আরও জানান, তাসলিমা শেরপুরের ঝিনাইগাতী থানা এলাকার কাসেম আলীর কন্যা। তারা জয়দেবপুরে ভাড়া বাসায় থাকেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025