বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫

রাজশাহীতে বিএনপি নেতাকে বহিষ্কার, সাবেক ছাত্রদল নেতাকে শোকজ

রাজশাহীতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ছাত্রদলের সাবেক এক নেতাকে কেন বহিষ্কার করা হবে না সে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগর বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে রাজশাহী নগরের মতিহার থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সাদাৎ মো. সায়েম মিলনকে তার পদসহ সব প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।তার কোনো ধরনের অপকর্মের দায় দল নেবে না।

 

বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয় এ বিজ্ঞপ্তিতে।

একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রদলের সাবেক আহ্বায়ক আহম্মেদ হোসেনের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত অভিযোগ উঠলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কেন তাকে বহিষ্কার করা হবে না তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে রাজশাহী মহানগর বিএনপির কাছে লিখিত আকারে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুনুর রশীদ মামুন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025