সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :

২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫২৫ জন।

শনিবার (২৬ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

 

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার ৫২৫ জন। মোট গ্রেফতার করা হয়েছে ১৫৩৫ জনকে।

অভিযানিক কার্যক্রমে দেশীয় তৈরি ২১টি অস্ত্র, গুলি ৪ রাউন্ড এবং ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

 

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025