মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

রামপুরায় বাসায় ঢুকে চারজনের হাত-পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি

রাজধানীর পূর্ব রামপুরায় অবস্থিত বেটার লাইফ হসপাতালের পেছেনের একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সাত-আট জন ডাকাত বাসাটিতে গ্রিলে কেটে প্রবেশ করে স্বামী-স্ত্রী এবং দুই সন্তানের হাত ও পা বেঁধে নগদ ৪ লাখ ৪৫ হাজার টাকাসহ প্রায় ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানায়, বাসাটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান কামাল আহমেদের।রোববার (২০ এপ্রিল) দিনগত রাত পৌনে ৩টার দিকে ওই বাসায় প্রবেশ করেন ডাকাতরা।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করে রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) মশিউল আলম জানান, কামাল আহমেদের বাসা ভবনটির তৃতীয় তলায়। ভবনটিতে লাগোয়া একটি নির্মাণাধীন ভবন রয়েছে। সেই ভবন থেকে বাসার দুটি গ্রিল কেটে ৭ থেকে ৮ জন ডাকাত ভেতরে প্রবেশ করে বলে জানা গেছে। ভুক্তভোগী আমাদের জানান ডাকাতরা ভেতরে প্রবেশ করে তাকেসহ তার স্ত্রী এবং দুই সন্তানের হাত ও পা বেঁধে ফেলে।

তিনি আরও বলেন, এ সময় ডাকাতদের হাতে চাপাতি ছিল। এই চাপাতি দিয়ে কোপানোর ভয়ভীতি দেখায় ডাকাতরা। রাত পৌনে ৩টার দিকে ডাকাতরা বাসায় প্রবেশ করে এবং প্রায় দেড় ঘণ্টাব্যাপী তারা ডাকাতি করে  ।

রামপুরা থানার পরিদর্শক মশিউল বলেন, ভুক্তভোগী আমাদের জানায়, ডাকাতরা তাদের বাসার ভেতরে জিম্মি করে ৪ লাখ ৮৫ হাজার নগদ টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, ২টি ল্যাপটপ ও একটি মোবাইল নিয়ে যায়। এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। আমরা ঘটনাস্থলে আছি এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি। আশা করি ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেফতার করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025