মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সুফিউর রহমান

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নতুন বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সুফিউর রহমান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।

সুফিউর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী নিয়োগ দিয়ে রোববার (২০ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

রুলস অব বিজনেস অনুযায়ী, পররাষ্ট্র উপদেষ্টাকে সহায়তা করতে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, বিশেষ সহকারী পদে থাকাকালে সুফিউর রহমান প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষাঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025