বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

শিরোনাম :
৯ নভেম্বর প্রথম সংসদ অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল মুগদার বাসা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নাটোরে ব্যবসায়ীকে কুপিয়ে পাট লুট করল দুর্বৃত্তরা এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ২০ ইউনিট টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন দেশে টাকা ইনকাম করে চিকিৎসা নেন বিদেশে, লজ্জা লাগে না?: মন্ত্রী-আমলাদের ফুয়াদ

চট্টগ্রামে তাফসিরুল কুরআন মাহফিল ঘিরে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘ দেড় যুগ পর আগামী সোমবার চট্টগ্রাম নগরীর চকবাজার প্যারেড মাঠে শুরু হচ্ছে ইসলামী সমাজকল্যাণ পরিষদের ৫ দিনব্যাপি তাফসিরুল কুরআন মাহফিল। এ উপলক্ষ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মাহফিলস্থলে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল।

পঞ্চম ও শেষ দিনে বক্তব্য রাখবেন ড. মিজানুর রহমান আজহারী।সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

আজ শনিবার চট্টগ্রাম কলেজ রোড এলাকার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে আয়োকরা জানান, ১৯৭৭ সাল থেকে ইসলামী সমাজকল্যাণ পরিষদ এ মাহফিলের আয়োজন করে আসছে। আগে মাহফিলের মূল আকর্ষণ ছিলেন প্রয়াত মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী।

তখন চট্টগ্রাম ও আশপাশের এলাকার হাজার হাজার মানুষের সমাগম ঘটত। ২০০৬ সালে সর্বশেষ এ মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রশাসনিক ও রাজনৈতিক বাধাসহ নানা কারণে মাহফিল হতে পারেনি। 

আয়োজকরা জানান, প্যারেড মাঠের মূল প্যান্ডেলে বসবেন পুরুষরা।

নারীদের জন্য মহসিন কলেজ মাঠ, কাজেম আলী হাইস্কুল, গুলজার বেগম হাইস্কুল, কিশলয় কমিউনিটি সেন্টার ও কাপাসগোলা কলেজসহ ৫টি স্থানে বসার আলাদা ব্যবস্থা থাকবে।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের। উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, সহকারি সেক্রেটারি মাওলানা খাইরুল বাশার, মাহফিলের প্রচার বিভাগের প্রধান মুহাম্মদ উল্লাহ, সেলিম উল্লাহ জামান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025