বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
পতিত ফ্যাসিবাদী শক্তিকে সুযোগ দেওয়া জাতির জন্য আত্মঘাতী: জামায়াত হঠাৎ অসুস্থ জামায়াত আমির ভারতে মুসলিম হওয়ায় ত্রাণের কম্বল পেলেন না নারী, ভিডিও ভাইরাল ৫ আগস্টের পরের মামলাগুলো ফের যাচাই-বাছাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী লেগুনাচালক খায়রুলকে হত্যার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জামায়াতের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ৪ ডিএসসিসি মেয়র পদে নির্বাচনের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন আসিফ মাহমুদ

বোয়ালখালীতে আগুনে পুড়লো বসতঘর ও ৬ ছাগলসহ হাঁস-মুরগি

চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে পুড়েছে বসতঘর, ছয়টি ছাগল ও হাঁস-মুরগি।

রোববার (৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গাজীর পাড়ার খলিল মাস্টার বাড়ির নূর হোসেন বাবুর্চির বসতঘরে এ ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ ফিরোজ খান বলেন, খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৬ কক্ষ বিশিষ্ট বাঁশের বেড়া ও টিনে চালা দেওয়া একটি বসতঘর পুড়ে গেছে। এসময় ঘরে থাকা ৬টি ছাগল পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025