বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বার্তা

জাতির উদ্দেশে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস। রবিবার বিকেলে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি জাতির মঙ্গল কামনা করে আন্তরিক মোবারকবাদ জানান।

শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ‘পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশের সব নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। ঈদ আমাদের মাঝে শান্তি, ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার এক অভূতপূর্ব বন্ধন তৈরি করে।

’ 

সবাইকে আনন্দঘন মুহূর্তে দেশের উন্নতি ও কল্যাণে একসঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ড. ইউনূস বলেন, ‘ঈদ আমাদের শিক্ষায় উদ্বুদ্ধ করুক, যাতে আমরা সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা করতে পারি। ’

তিনি আরও বলেন, ‘এ ঈদ আমাদের মাঝে আরো গভীর ভালোবাসা ও সহযোগিতার সূচনা ঘটাবে। সবাইকে ঈদের শুভেচ্ছা।

আসুন, আমরা একসঙ্গে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, উন্নত এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। ’ 

তিনি বলেন, ‘ঈদের জামাতে সবাই যেন দল-মত-নির্বিশেষে পরাজিত শক্তির সব প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকতে পারেন সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন- এই আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। ’

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025