মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

শিরোনাম :
ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নতুন নাম ‘শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন বেশকিছু সড়ক, অবকাঠামো এবং পার্কের নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের নতুন নাম করা হয়েছে ‘শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ’।

মঙ্গলবার (২৫ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, নামকরণ সংক্রান্ত উপকমিটির সুপারিশ, স্থানীয় সরকার বিভাগের অনুমোদনের পরিপ্রেক্ষিতে এসব নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে ‘বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি’ এখন ‘ইনার রিং রোড’ নামে, ‘বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণি’ এখন ‘ঝাউচর প্রধান সড়ক’ নামে, ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সরণি’ এখন ‘কামরাঙ্গীরচর লোহারপুল বুড়িগঙ্গা সড়ক’ নামে নামকরণ করা হয়েছে।এছাড়া ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’ এখন ‘কলাবাগান শিশু পার্ক’ নামে, যাত্রাবাড়ীর ‘শহীদ শেখ রাসেল শিশু পার্ক’ এখন ‘যাত্রাবাড়ী শিশু পার্ক’ নামে, ‘মেয়র শেখ তাপস সেতু’ এখন ‘কামরাঙ্গীরচর ব্রিজ’ নামে, ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ এখন ‘গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ নামে, ‘মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্ক’ এখন ‘সরাফতগঞ্জ পার্ক’ নামে, ‘বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ এখন ‘কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র’ নামে, ‘মেয়র হানিফ অডিটোরিয়াম’ এখন ‘নগরভবন অডিটোরিয়াম’ নামে নামকরণ করা হয়েছে।পাশাপাশি ‘মেয়র হানিফ ফ্লাইওভার’ এখন ‘গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার’ নামে, ‘মেয়র হানিফ জামে মসজিদ’ এখন ‘আজিমপুর কবরস্থান জামে মসজিদ’ নামে, ‘মেয়র হানিফ মসজিদ’ এখন ‘সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ’ নামে নামকরণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে উল্লেখিত সড়ক, অবকাঠামো, স্থাপনা, সেতু, ফ্লাইওভার, মসজিদ, পার্কসমূহ পরিবর্তিত নামে নামকরণসহ সব কার্যক্রম পরিচালনা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025