বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির

আওয়ামী লীগ নিষিদ্ধ চায় শহীদ পরিবারের সদস্যরা

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে গনঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সংগঠন ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’।

সোমবার (২৪ মার্চ) এ উপলক্ষে রাজধীনের জাতীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধন করেন।

এ সময় শহীদ পরিবারের সদস্যরা বিগত ১৬ বছরে ফ্যাসিবাদী শাসনের সময় সব গুম, হত্যা, খুনেও বিচার দাবি করে। পাশাপাশি জুলাইয়ের হত্যার বিচার ত্বরান্বিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বারকলিপি প্রদানের কথা জানায়।

শহীদ পরিবারের সদস্যরা বলেন, কোনোভাবে আওয়ামী লীগকে রাজনীতিতে রাখা যাবে না। কোনো দল বা গোষ্টি যদি আঁতাত করার মাধ্যমে ওই দলকে ফেরাতে চায় তবে তারা দেশের শত্রু।

তারা বলেন, শহীদ পরিবারের প্রতি বর্তমান সরকার উদাসীন। তারা বিগত আট মাসেও শহীদদের মামলাগুলোর আসামিদের গ্রেফতার করতে পারেনি। আইনশৃঙ্খলা বাহিনী ওইসব মামলা ও এর তদন্ত এগিয়ে নিতে গড়িমসি করছে।জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ গত ২২ ফেব্রুয়ারি জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে। প্রাথমিকভাবে ৩০ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ কমিটি রয়েছে সংগঠনটির।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025