রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
লালমনিরহাটে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় দুই নারীর মৃত্যু হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পদ্মার দুর্গম চরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫ সাইকেল চালানো সুস্থ থাকার অন্যতম কার্যকর উপায়: অর্থমন্ত্রী তুরস্কের জনগণের সঙ্গে আমাদের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকার আইনজীবী নাভি পিলাই ঢাকায় ভবনের বেলকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু আদর্শিক কর্মী হতে জ্ঞান, আমল ও চরিত্রে পরিপূর্ণতা জরুরি: জামায়াত নেতা দুষ্টু লোকের কোনো রাজনৈতিক পরিচয় হয় না, তারা সুবিধাবাদী: ববি হাজ্জাজ

লালমনিরহাটে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় দুই নারীর মৃত্যু

লালমনিরহাটে ট্রাকচাপায় ফজিলা বেগম (৫৩) ও জহিলা বেগম (৬০) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকালে সদর উপজেলার তিস্তা-বড়বাড়ী মহাসড়কের ফকিরের তকেয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজিলা বেগম ওই এলাকার আব্দুল করিমের স্ত্রী এবং জহিলা বেগম একই এলাকার আজিজুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে ফজিলা ও জহিলা মহাসড়কের পাশে হাঁটতে বের হন। এ সময় রংপুর থেকে ছেড়ে আসা সিমেন্টবোঝাই একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে ট্রাকটি আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে লালমনিরহাট সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025