মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনাম :
ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার তীব্র নিন্দা ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার দুই

রাজধানীর মিরপুর-১০ গোলচত্বর থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গতকাল শনিবার রাত পৌনে ১২টার দিকে ১০নং গোলচত্বর সংলগ্ন এফ এস স্কয়ারের দক্ষিণ পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (২৩ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন- আব্দুল বাসেদ ওরফে বাঁধন ওরফে বাদল (২২) এবং মো. নয়ন মিয়া ওরফে বাবু (২৫)।

মিরপুর মডেল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল শনিবার থানার একটি টহল টিম জানতে পারে মিরপুর মডেল থানা এলাকার ১০নং গোলচত্বর সংলগ্ন এফ এস স্কয়ারের দক্ষিণ পাশে দুই ছিনতাইকারী দেশীয় অস্ত্রসহ অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে সেখানে পৌঁছায় মিরপুর মডেল থানা পুলিশ। এরপর জনগণের সহায়তায় বাদল ও নয়নকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ছিনতাইয়ে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়। তবে এসময় তাদের দুই সহযোগী ছিনতাইকারী পালিয়ে যান।

ঘটনায় গ্রেফতার দুইজন ও পলাতকদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, তারা সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ছিনতাই করার জন্য এসেছিলেন বলে তারা স্বীকার করেছেন। গ্রেফতার নয়ন মিয়ার বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানা, জয়পুরহাট সদর থানা ও দিনাজপুরের নবাবগঞ্জ থানায় ডাকাতির প্রস্তুতি ও মাদকের পাঁচটি মামলা রয়েছে।মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025