রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
লালমনিরহাটে সিমেন্টবোঝাই ট্রাকের চাপায় দুই নারীর মৃত্যু হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় পদ্মার দুর্গম চরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ২৫ সাইকেল চালানো সুস্থ থাকার অন্যতম কার্যকর উপায়: অর্থমন্ত্রী তুরস্কের জনগণের সঙ্গে আমাদের রয়েছে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকার আইনজীবী নাভি পিলাই ঢাকায় ভবনের বেলকনি থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু আদর্শিক কর্মী হতে জ্ঞান, আমল ও চরিত্রে পরিপূর্ণতা জরুরি: জামায়াত নেতা দুষ্টু লোকের কোনো রাজনৈতিক পরিচয় হয় না, তারা সুবিধাবাদী: ববি হাজ্জাজ

কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার দুই

পাওনা টাকা চাইতে গিয়ে দিনাজপুরের হিলিতে ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) দুপুরে গ্রেফতার দুই ব্যক্তিকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার (৩ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার দুই ব্যক্তি হলেন পালপাড়া এলাকার মৃত খালেক মন্ডলের ছেলে রুহুল আমিন (৪২) এবং একই এলাকার রুহুল আমিনের ছেলে শুকুর আলী (৫৫)।

হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) শামিম আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্থানীয় এক ব্যক্তির কাছে পাওনা টাকা আনতে যায় ওই কিশোরী। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে শনিবার পর্যন্ত আসামি তার বাড়িতে আটকে রেখে ওই কিশোরীকে ধর্ষণ করেন। তিনি ছাড়াও আরও দুজনের পাশবিক নির্যাতনের শিকার হয় ওই কিশোরী। পরে স্থানীয়রা টের পেয়ে দুজনকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

হাকিমপুর থানার পরিদর্শক শামিম আল মামুন বলেন, অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025