শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম :
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে আবার সৌদি আরব দুর্যোগ মোকাবিলায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত: ত্রাণ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা বিএনপির সুস্পষ্ট রাজনৈতিক প্রতারণা: মুহাম্মদ শাহজাহান লংমার্চ সফল করতে ঢাকায় জামায়াতের লিফলেট বিতরণ ত্রয়োদশ সংসদে প্রথম দাপ্তরিক কাজ করলেন মির্জা আব্বাস বিশ্বমঞ্চে বিজয়ী হাফেজদের সংবর্ধনার উদ্যোগ নেবে জামায়াত চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনীতিতে নতুন সংকট তৈরি হতে পারে:জামায়াত আমির ১২ কেজি এলপিজির দাম কমলো ১৩ টাকা ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১০৭

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে রেমিট্যান্সের শীর্ষে আবার সৌদি আরব

সদ্যসমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন (৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ) মার্কিন ডলার। যা আগের বছরের তুলনায় ৫ হাজার ২৬০ দশমিক ৫৮ মিলিয়ন (৫২৬ কোটি ৫৮ লাখ) ডলার বেশি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে সংরক্ষিত আসন-১০-এর সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির তারকাচিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

সংসদে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে একক দেশ হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার।

এর আগের অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, যার পরিমাণ ছিল ৪ হাজার ৭৩৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার।

তবে ২০২৫-২৬ অর্থবছরে দেশটি থেকে রেমিট্যান্স প্রবাহ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ১৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে, যা শীর্ষ তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে ।

প্রতিমন্ত্রী নুরুল হক আরও জানান, আলোচ্য ২০২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স এসেছে ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন ডলার এবং মালয়েশিয়া থেকে এসেছে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025