সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সড়কে প্রাণ গেল দুই বন্ধুর

রংপুরে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সদর উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তারাগঞ্জ উপজেলার বাছুরবান্দা এলাকার লালমন রায়ের ছেলে সঞ্জিত রায় (১৯) এবং শলেয়াশাহ লালচাঁদপুর এলাকার পদা রায়ের ছেলে গাড্ডু রায় (১৮)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুই বন্ধু মোটরসাইকেলে করে শলেয়াশাহ বাজার থেকে পাগলাপীরের দিকে যাচ্ছিলেন। সঞ্জিত মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। ঠাকুরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন দুই বন্ধু। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছেন। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025