রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি থেকে স্বজনদের উপহারের সঙ্গে ফিরছে রাসেলের মরদেহ ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো পুলিশ পরিদর্শকের সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের তিনজনই একই পরিবারের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত চার মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরল ৬ বাংলাদেশির মরদেহ সাতক্ষীরা সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ন্যায় ও ইসলামভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে: হামিদুর রহমান আযাদ যমুনা নদী থেকে অজ্ঞাত নারীর ভাসমান লাশ উদ্ধার

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের তিনজনই একই পরিবারের

সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত চারজনের মধ্যে তিনজনই একই পরিবারের সদস্য। এ ঘটনায় পরিবারের আরও দুই সন্তান গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামশী গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে মো. নিয়ামত (৪৫), তার স্ত্রী উসুফা বেগম, তার মেয়ে আয়শা আক্তার (৫) ও সিএনজিচালিত অটোরিকশাচালক সিলেটের ওসমানীনগর উপজেলার শেরপুর মাঝেরবাড়ী গ্রামের মো. লালন মিয়া (২৬)।

এ ঘটনায় নিহত নিয়ামত ও উসুফা দম্পতির আরও এক ছেলে ও এক মেয়ে গুরুতর আহতাবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মূল বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

নিহত মো. নিয়ামতের মামা আব্দুল আউয়াল বলেন, নিহত নিয়ামত ও উসুফা দীর্ঘদিন ধরে জগন্নাথপুরে বসবাস করছিলেন। তাদের মূল বাড়ি কিশোরগঞ্জ জেলায়। শনিবার কিশোরগঞ্জ থেকে পরিবারের সদস্যদের নিয়ে জগন্নাথপুর যাচ্ছিলেন নিয়ামত। বাস থেকে অটোরিকশায় করে জগন্নাথপুর যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বেলা আড়াইটার দিকে ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পদ্মা কোম্পানির তেলবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা চারজনের মৃত্যু হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025