মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম :

বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে নাঈম হাওলাদার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১টার দিকে বনপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সরদারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম ওই গ্রামের এনামুল হাওলাদারের প্রথম ছেলে।

স্থানীয়রা জানান, সকালে নাঈমকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নাঈমের চাচা বাড়ির পাশের ডোবার কিনারে শিশুর পায়ের ছাপ দেখতে পান। পরে তিনি পানিতে নেমে খোঁজাখুঁজি করে নাঈমের মরদেহ উদ্ধার করেন।

নাঈমের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্ষা মৌসুমে বাড়ির আশপাশের পুকুর-ডোবা ও জলাশয়ের কাছে শিশুদের চলাফেরায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025