শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে পুকুরে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার এনায়েতপুর আশ্রয়ণ প্রকল্প মহল্লার একটি পুকুরে ডুবে শিশু ওমর ফারুকের (৪) মৃত্যু হয়েছে। সে ওই মহল্লার মনোয়ার হোসেনের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার দুপুরে ওই শিশু পুকুরপাড়ে খেলা করছিল। একপর্যায়ে শিশু ওমর ফারুক পুকুরে ডুবে মারা যায়। পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

বিকেলে ওই পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025