রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মেহেরপুরে দাওয়াতুল ইসলাম ট্রাস্টের জেলা ও উপজেলা কর্ম পরিষদ সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু ঢামেকের সিঁড়ির পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে নামাজের পর আয়াতুল কুরসি পড়ার ফজিলত মাওলানা কেফায়তুল্লাহ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার পুরস্কার: আহমদ ইয়াসিন লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পান করে দম্পতিসহ ৫ জনের মৃত্যু পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

মেহেরপুরে দাওয়াতুল ইসলাম ট্রাস্টের জেলা ও উপজেলা কর্ম পরিষদ সম্মেলন অনুষ্ঠিত

 

মেহেরপুর সংবাদ ডেস্ক:

যশোর-কুষ্টিয়া অঞ্চলের কেন্দ্রীয় মেহমানদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরে দাওয়াতুল ইসলাম ট্রাস্টের উদ্যোগে জেলা ও উপজেলা কর্ম পরিষদ, ইউনিয়ন সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারিদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা সহকারী সেক্রেটারি ও জাতীয় সংসদের মহিলা সদস্য (এমপি) মুহতারিমা মারজিয়া বেগম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য শামীমা বেগম, অঞ্চল পরিচালিকা মাসুমা পারভিন এবং অঞ্চল সহকারী পরিচালিকা ফিরোজা ইয়াসমিন বিউটি।

সম্মেলনে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা মহিলা সেক্রেটারি রাশিদা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সহকারী সেক্রেটারি উম্মে হানি।

সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং আদর্শিক চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025