শুক্রবার, ৩১ Jul ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনাম :
পাকিস্তানের বেলুচিস্তানে ৪০ হাজারের বেশি গোয়েন্দা অভিযান, কয়লাখনি ধসে নিহত ৩৪ উগ্রবাদ ও মৌলবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: মির্জা ফখরুল ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩ বগুড়ায় এনসিপির দুই কেন্দ্রীয় নেতাকে অবাঞ্ছিত ঘোষণা করলো ছাত্রদল শীতলক্ষ্যায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু নিষিদ্ধ ঘোষণার ৩ দিনের মাথায় ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়:জামায়াত আমির আনসার সদস্যের সঙ্গে অসদাচরণ, শেকৃবিতে ছাত্রদল নেতা বহিষ্কার কিশোর গ্যাং দমনে খেলাধুলার বিকল্প নেই: সাইফুল আলম এমপি আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ করে চাঁদা আদায়, গ্রেফতার ৩

পাবনা শহরের মনসুরাবাদ আবাসিক এলাকায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, সেই ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ এ তথ্য জানায়।

গ্রেফতাররা হলেন—পাবনা সদর উপজেলার কাঁকড়কাটা গ্রামের মাহামুদুল হাসান ওরফে নাছিম (২৩), তারেক রহমান (২২) এবং কবিরপুর গ্রামের সাকিব হোসেন (২১)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে মনসুরাবাদ আবাসিক প্রকল্পের একটি ভাড়া বাসায় অভিযুক্ত যুবকরা প্রবেশ করেন। তারা অস্ত্রের মুখে ভুক্তভোগী গৃহবধূ ও তার পরিবারকে ভয়ভীতি দেখান। একপর্যায়ে গৃহবধূর মা ও শিশুপুত্রকে অন্য একটি কক্ষে আটকে রাখা হয়। এরপর এক অভিযুক্ত গৃহবধূকে ধর্ষণ করেন এবং বাকি দুজন ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করেন। এরপর ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর পরিবারের কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা আদায় করে ঘটনাস্থল ত্যাগ করেন তারা।

পরে এ ঘটনায় ভুক্তভোগী পাবনা সদর থানায় মামলা দায়ের করলে তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

এ বিষয়ে পাবনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি রাশিদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও সংবেদনশীল। অভিযোগ পাওয়ার পরপরই আমরা ঘটনার গুরুত্ব বিবেচনা করে আসামিদের শনাক্তে মাঠে নামি। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ সংশ্লিষ্ট অন্যান্য ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হচ্ছে।

ডিবি ওসি আরও জানান, গ্রেফতার আসামিদের কাছ থেকে অপরাধে ব্যবহৃত ডিভাইস ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025