বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্তে ৭ জনের মৃত্যু ইরাকে সৌদি ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত ২০ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০ খালেদা-তারেকের নেতৃত্বে তৈরি পটভূমিতেই ছাত্র-জনতার গণজাগরণ: রিজভী জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন ভয়হীন বাংলাদেশ: জাহিদুল ইসলাম সিটি করপোরেশনের দায়িত্ব পেলে নগর ব্যবস্থাপনা নতুনভাবে সাজানো হবে: সাইফুল আলম খান মিলন ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল ‘নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে সরকার: জামায়াত আমির মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের

কুড়িগ্রামে এন‌সি‌পির মিছিলে বিএন‌পির হামলা, আহত ২০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রশক্তির অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আহতরা ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া বলেন, হবিগঞ্জ ও ফুলবাড়ীতে আমাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী হামলা চালায়। এতে জাতীয় ছাত্রশক্তির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল বলেন, এনসিপির মিছিলে ছাত্রলীগের কর্মীরা অংশ নিয়েছিল। এ সময় ছাত্রদলের কর্মী মমিনুল এনসিপির কার্যালয়ের সামনে হামলার শিকার হন। ওই ঘটনাকে কেন্দ্র করেই উভয় পক্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিষয়টি সমাধানে জেলা নেতারা ফুলবাড়ীতে আসবেন বলেও জানান তিনি।

তিনি আরও দাবি করেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এনসিপির ব্যানারে এসব ঘটনা ঘটাচ্ছে।

জানা গেছে, এর আগে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় ছাত্রশক্তির ফুলবাড়ী উপজেলা সদস্য সচিব আযান আহমেদ শাওনের ওপর ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ ওঠে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল। কয়েকজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025