মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিরোনাম :
ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার তীব্র নিন্দা ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

দূষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ অধিদপ্তরের মামলা পরিচালনা আরও কার্যকর করতে আইনি কাঠামো ও অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, দূষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যেন অপরাধীরা দায়মুক্তি না পায় এবং পরিবেশগত ন্যায়বিচার নিশ্চিত হয়।বুধবার (১৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবেশ অধিদপ্তরের চলমান মামলার অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় পরিবেশ অধিদপ্তরের মামলা সংক্রান্ত আইনি চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।উপদেষ্টা বলেন, বায়ু, পানি ও শিল্পদূষণের বিরুদ্ধে আইনি কার্যক্রম আরও জোরদার করা হবে। পরিবেশ সংরক্ষণে অধিদপ্তরের ম্যাজিস্ট্রেসি কার্যক্রম শক্তিশালী করা হবে এবং মামলা পরিচালনায় দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আদালতে শক্তিশালী উপস্থাপনা নিশ্চিত করা হবে। দূষণবিরোধী অভিযান আরও কার্যকর করতে এনফোর্সমেন্ট ম্যানুয়াল প্রস্তুতের নির্দেশনা দেন তিনি।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে সভায় অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. খায়রুল হাসান, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, সলিসিটর উইং, আইনজীবীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা মামলা পরিচালনার চ্যালেঞ্জ ও তা মোকাবিলার উপায় নিয়ে মতামত দেনপরে উপদেষ্টা ২০২৪-২৫ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি যথাসময়ে ও যথাযথভাবে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025