রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ নিহত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কোমরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভিন খাতুন (৩৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পারভিন খাতুন উপজেলার কোমরপুর গ্রামের আজিজুল হকের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পারভিন খাতুন নিজ বাড়ির গোয়ালঘরে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের ছিদ্রস্থানে শরীর স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

এতে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আজিজুল হক জানান, তার স্ত্রী পারভিন খাতুন গোয়ালঘরে কাজ করার সময় বিদ্যুতের তার সরাতে গিয়ে অসাবধানতাবশত তারের ছিদ্রস্থানে শরীর স্পর্শ করলে গুরুতর আহত হন। পরে তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তার মৃত্যু হয়।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025