বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫ জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ:জামায়াত আমির

মাদক কারবারিদের গোলাগুলিতে আহত অটোচালকের ঢামেকে মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারিদের দুই গ্রুপের সংঘর্ষের সময় মোহাম্মদ হাবিব (৪৫) নামে এক অটোরিকশা চালক গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

বুধবার (১৯ মার্চ) ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহতর ভাই বাবু জানান, হাবিব পেশায় একজন অটোরিকশা চালক। রাত দেড়টার দিকে রূপগঞ্জ চনপাড়া এলাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় মাদক কারবারিদের দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে যায় সে। পরে ওইখানে তার একটি গুলি এসে গায়ে লাগে। খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে মৃত্যু হয় তার।

তিনি আরও জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকার আনোয়ার মোল্লা সন্তান। নিহত হাবিবের দুই সন্তান রয়েছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025