সোমবার, ১৩ Jul ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

দেশে পৌঁছালেন হামজা চৌধুরী

অবশেষে দেশের মাটি স্পর্শ করলেন আলোচিত ফুটবলার হামজা চৌধুরী। সোমবার (১৭ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার। সেখানে আনুষ্ঠানিকতা সেরে সড়ক পথে বিকেল নাগাদ গিয়ে পৌঁছাবেন তার গ্রামের বাড়ি হবিগঞ্জে।

হামজা চৌধুরী একা দেশে আসেননি। সঙ্গে রয়েছে তার পরিবারের সদস্যরাও। রোববার ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে হামজার দল শেফিল্ড ইউনাইটেড। এই ম্যাচের পুরো ৯০ মিনিটই খেলেছেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। লিডসের বিপক্ষে খেলেই দেশের উদ্দেশ্যে রওয়ানা হন হামজা চৌধুরী।২৫ মার্চ ভারতের মেঘালয়ের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে খেলার স্বপ্নপূরণ হবে হামজা চৌধুরীর।বাংলাদেশ ফুটবল দল সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প শেষ করে আগামী ১৮ মার্চ দেশে ফিরে আসবে। একই দিনে রাত ৯টার দিকে ঢাকায় আসবেন হামজা চৌধুরী। পরদিন সকালে দলের সঙ্গে ভারতের শিলং যাবেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025