মঙ্গলবার, ২১ Jul ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী? রণক্ষেত্র দিল্লি , ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির উজানের ঢল-ভারী বৃষ্টিতে বিপৎসীমা ছুঁইছুঁই তিস্তার পানি শেরপুরে পাহাড়ি ঢলে মানুষসহ ভেসে গেল সেতু শ্রীপুরে শিশু রাজিয়া হত্যা মামলার রায়, আসামির মৃত্যুদণ্ড চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্র-ইরানের ব্যাপক পাল্টাপাল্টি হামলা ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম হামাসের নতুন প্রধান হলেন খলিল আল-হাইয়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুটবল ইতিহাসে স্পেনের অনন্য রেকর্ড

বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরার সাথে সাথেই বিশ্ব ফুটবলের ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেল স্পেন।ফুটবল ইতিহাসে প্রথম ও একমাত্র দল হিসেবে দুইবার টানা ইউরো ও ফিফা বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন কররে স্পেন গড়েছে এক নজিরবিহীন বিশ্বরেকর্ড।

রোববার নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় লা রোজা। এর আগে তারা ২০২৪ সালে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল।

তার আগে স্পেন ২০০৮ সালে ইউরো জেতার পর ২০১০ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল।

ইতিহাসে স্পেন ছাড়া কেবল আরও দুটি দেশ টানা ইউরো ও বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করতে পেরেছে। পশ্চিম জার্মানি ১৯৭২ ইউরো ও ১৯৭৪ বিশ্বকাপ জিতেছিল। তারপর ফ্রান্স ১৯৯৮ বিশ্বকাপ ও ইউরো ২০০০ জেতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025