মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

শিরোনাম :
ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার তীব্র নিন্দা ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

সংস্কার নিয়ে ৫ কমিশনের সভা

অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া সুপারিশ নিয়ে মতবিনিময় করেছে পাঁচ সংস্কার কমিশন। সভায় কমিশনগুলোর স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশসমূহ নিয়ে আলোচনা হয়।

আজ শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সভায় সংবিধান সংস্কার কমিশনের কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কমিশন প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের কমিশন প্রধান জনাব সফর রাজ হোসেন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের কমিশন প্রধান ড. ইফতেখারুজ্জামান এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের কমিশন প্রধানের পক্ষে বিচারপতি এমদাদুল হক অংশগ্রহণ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়ছে, অন্তর্বর্তী সরকারের কাছে ইতোমধ্যে যে কমিশনগুলো তাঁদের প্রতিবেদন জমা দিয়েছে, সেই সব কমিশনের সুপারিশমালা পর্যালোচনা ও সমন্বয়ের জন্য কমিশন প্রধানদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় কমিশনগুলোর স্বল্প ও দীর্ঘমেয়াদি সুপারিশসমূহ নিয়ে আলোচনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025