মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শিরোনাম :
ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহতের ঘটনায় ঢাকার তীব্র নিন্দা ইরান-সৌদির যুদ্ধ বাঁধাতে ইসরায়েলের উসকানির পরিকল্পনা ব্যর্থ লেবানন সীমান্তে ব্যাপক সংঘর্ষ, ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের হাদি হত্যার বিচার না হলে জুলাইয়ের চেতনা ব্যর্থ হবে: মাসুমা হাদি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার জুলাই সনদকে জনগণ বৈধতা দিলেও সংকট তৈরি করেছে বিএনপি: কর্নেল অলি গণভোটের রায় অস্বীকার করলে নতুন সংকট তৈরি হবে: গোলাম পরওয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে: আসিফ নজরুল

বৃহস্পতিবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। তারা দেশ ছেড়েছেন বলে পোস্ট করা হয় বিভিন্ন আইডি ও পেজ থেকে।

এই গুজব নিয়ে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানিয়েছেন, আমরা নিজ নিজ জায়গায় আছি, সাবাই ভালো আছি।

আজ শুক্রবার দুপুরে এক পোস্টে নিজেদের অবস্থান জানান সরকারের এই উপদেষ্টা।

আসিফ নজরুল তার ফেসবুক পোস্টে বলেন, ‘পাগলের প্রলাপ এর মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দিবেন না।আমরা সবাই ভাল আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025