বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫

মুক্তিযোদ্ধা-অভ্যুত্থানে আহতদের সম্মানে সেনাবাহিনীর ইফতার

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (১৩ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, আজ সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে সেনাবাহিনীর আয়োজনে মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজ আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের সঙ্গে কুশলবিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন সেনাবাহিনী প্রধান।ইফতার ও নৈশভোজে চার শতাধিক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্য, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025