শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
আসামে ১১০০ মুসলিম পরিবারের বাড়িঘর ও ১০টি মসজিদ উচ্ছেদ ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি পিএসসি সদস্যদের চায়ের দাওয়াত দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে: হামিদুর রহমান আযাদ আইনশৃঙ্খলার অবনতি ও দ্রব‍্যমূল্য বৃদ্ধিতে জনগণ অসহায়বোধ করছে:নাহিদ ইসলাম বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: রাষ্ট্রপতি সিরাজগঞ্জে আগুনে পুড়ল ৮ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা বোরহানউদ্দিনে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু আল-আকসা মসজিদের খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক শ্বশুরবাড়ির সদস্যরা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হালিমা আক্তার মুন্নি (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

রোববার (১০ মে) ভোরে উপজেলার বটতলী ইউনিয়নের পশ্চিম বরৈয়া এলাকায় শ্বশুরবাড়ির নিজ শয়নকক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর থেকেই নিহতের স্বামী মিজানুর রহমান, শ্বশুর-শাশুড়িসহ শ্বশুরবাড়ির অন্য সদস্যরা পলাতক।

নিহত হালিমা আক্তার উপজেলার রায়পুর ইউনিয়নের কাঞ্চন মুন্সির বাড়ির মো. ইসহাকের মেয়ে। তার এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়,পরিকল্পিত হত্যাকাণ্ড। পরে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে।

নিহতের বাবা মো. ইসহাক বলেন, সকালে মেয়ের স্বামী ফোন করে আত্মহত্যার খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি তার পা মাটির সঙ্গে লেগে আছে এবং শরীরে আঘাতের চিহ্ন। তার দাবি, দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে নির্যাতনের শিকার হচ্ছিলেন হালিমা।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের শাস্তির আওতায় আনা উচিত।

আনোয়ারা থানার এসআই মো. বাশার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এসময় নিহতের বাবার পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এটি আত্মহত্যা নাকি হত্যা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025