বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫

ব্যাটারিচালিত রিকশাকে বাসের চাপা: চট্টগ্রামে ভাই-বোনসহ তিনজন নিহত

চট্টগ্রামের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় ভাইবোনসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানার দোহাজারী পৌর সদরে এ ঘটনা ঘটে।

সেখানে ব্যাটারিচালিত রিকশাকে দ্রুতগামী বাস পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হয়েছেন।

নিহতরা হলেন- রিকশাটির চালক রুহুল আমিন (৪৫), দুই যাত্রী ওয়াকার উদ্দীন আদিল (১২) ও তার বড় বোন সপ্তম শ্রেণির শিক্ষার্থী উম্মে হাবিবা রিজভী (১৫)। আহত অন্যজন হলেন কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামমুখী পূরবী পরিবহনের একটি বাস সামনে থাকা একটি ব্যাটারিচালিত রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিক্ষার্থী ও রিকশাচালক নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান অপর শিক্ষার্থী।

হতাহত তিন শিক্ষার্থী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্র-ছাত্রী। সকালে কোচিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিক্ষার্থী দোহাজারী জামিজুরি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান।দোহাজারী হাইওয়ে থানার ওসি সুবরঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025