মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন কাতারের সাবেক আমিরের মৃত্যু, বুধবার দেশে রাষ্ট্রীয় শোক ‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ এইচএসসি পরীক্ষার্থীদের পাশে আছি, সংস্কার এখন সময়ের দাবি: পাটওয়ারী এইচএসসি পরীক্ষা স্থগিত রাখার আহ্বান রিজভীর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফটক খুলে নিলেন শিক্ষার্থীরা ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি’ — স্লোগানে উত্তাল সায়েন্সল্যাব শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাব মোড় অবরোধ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভের ডাক ৩ দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

কাগজপত্র না পেয়ে সংসদে দুই বিল স্থগিতের দাবি বিরোধী নেতার

সংসদে যথাসময়ে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ার অভিযোগ তুলে দুইটি বিল স্থগিতের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে এ দাবি জানান তিনি।

এদিন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ পাসের জন্য উত্থাপন করা হলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আপত্তি তোলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, তিন দিন আগে চেয়েও তারা প্রয়োজনীয় কাগজপত্র পাননি, এমনকি আগের দিনও তা সরবরাহ করা হয়নি। তার ভাষায়, “মাত্র এখন ডেস্কে এসে কাগজপত্র পেয়েছি। তাই বিল দুটি স্থগিত করা হোক।”

তিনি আরও বলেন, বিরোধী দলের অধিকার খর্ব করা উচিত নয় এবং স্পিকারের মাধ্যমে সেই অধিকার সংরক্ষণ করা প্রয়োজন। যেসব বিলের কাগজপত্র সেদিনই সরবরাহ করা হয়েছে, সেগুলো নিয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন সংসদ সদস্যদের অভিজ্ঞতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, অনেকেই নতুন হওয়ায় সংসদের বিধি-বিধান শিখছেন। এ ক্ষেত্রে নিয়ম মেনে সংসদ পরিচালনায় সবাইকে সহযোগিতা করা উচিত।

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল প্রসঙ্গে তিনি বলেন, এটি সময়সীমাবদ্ধ নয়, ফলে পরবর্তী অধিবেশনে উত্থাপন করা সম্ভব। তাই বিলটি স্থগিত রেখে পরে আলোচনার জন্য আনার প্রস্তাব দেন তিনি।

এ সময় স্পিকারের দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার জানান, সংসদের বিধি অনুযায়ী বিলটি নির্ধারিত সময়েই দেওয়া হয়েছে এবং প্রতিবেদনও আগেই সরবরাহ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025