বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫

ফায়ারফাইটার নয়নের পরিবারকে আরও পাঁচ লাখ টাকা অনুদান

সচিবালয়ের অগ্নি দুর্ঘটনায় দায়িত্বরত অবস্থায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ফায়ারফাইটার মো. সোয়ানুর জামান নয়নের (২৪) পরিবারকে আরও পাঁচ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের পক্ষ থেকে এ অনুদান দেওয়া হয়।

সোমবার (১০ মার্চ) বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বাংলাদেশ সচিবালয়ে তার অফিসকক্ষে নয়নের বাবা-মার হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

চেক প্রদানকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল উপস্থিত ছিলেন।এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ২০২৫ সালের ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রথম দফায় নয়নের বাবা-মায়ের হাতে পাঁচ লাখ টাকার অনুদান তুলে দেন। সবমিলিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নয়নের পরিবারকে মোট ১০ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হলো।

তাছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে নিহত নয়নের পরিবারকে গত ২৬ ডিসেম্বর নগদ এক লাখ টাকা এবং দাফন-কাফনের খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।

ফায়ারফাইটার নয়নের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025