বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৭ আগস্ট মালয়েশিয়ায় কোনো ইসরাইলিকে পাওয়া গেলেই বহিষ্কার: আনোয়ার ইব্রাহিম ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ মার্কিন হামলায় ইরানে ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ফার্মের মুরগি পার্টি নামে ফেসবুক পেজ, দেওয়া হচ্ছে নানান বার্তা একটি বিশেষ দেশকে সুবিধা দিতে স্বৈরাচার শিক্ষা ও চিকিৎসা ধ্বংস করেছিল: সংসদে প্রধানমন্ত্রী এই সংসদ যত সুন্দর চলবে, মানুষের হতাশা তত দূর হবে: বিরোধীদলীয় নেতা পবিত্র আখেরি চাহার সোম্বা ১২ আগস্ট ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ জনের মৃত্যু তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত

বাসা-বাড়িতে সংযোগ থাকলেও গ্যাস নেই: রুমিন ফারহানা

বাসা বাড়িয়ে সংযোগ থাকলেও গ্যাস নেই বলে সংসদে হতাশা প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনে তারকা চিহ্নিত এক প্রশ্নে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্দেশ্য করে তিনি এই হতাশা প্রকাশ করেন।

রুমিন ফারহানা বলেন, মন্ত্রীর ভাষ্য অনুযায়ী বাড়িতে আর গ্যাস সংযোগ দেওয়া হবে না। তবে যে সংযোগগুলো আছে সেখানেও কিন্তু গ্যাস পাওয়া যায় না। আমার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটা সার কারখানা আছে। সেই সার কারখানার নাম জিয়া সার কারখানা। সেখানে গ্যাসের অভাবে আমরা সার উৎপাদন করতে পারছি না। মন্ত্রীর কাছে আমার প্রশ্ন এই সার কারখানায় গ্যাস সাপ্লাই দিতে পারবেন কি না।

জবাবে মন্ত্রী বলেন, আমরা দ্রুত সময়ে জিয়া সার কারখানায় গ্যাস সাপ্লাইয়ের ব্যবস্থা করবো

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025