বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

শিরোনাম :
আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫

জেনেভা ক্যাম্প থেকে বোমা মুন্না গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে রাজ হত্যা মামলার আসামি এবং চুয়া সেলিমের অন্যতম সহযোগী মুন্না ওরফে বোমা মুন্নাকে (৩২) গ্রেফতার করেছে র‌্যাব-২।

বৃহস্পতিবার (৬ মার্চ) এ তথ্য জানান র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে মুন্না ওরফে বোমা মুন্নাকে জেনেভা ক্যাম্প এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গত ১ নভেম্বর মাদক বিক্রির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেনেভা ক্যাম্পের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

ধাওয়া পাল্টা ধাওয়া চলার সময় গুলিবর্ষণ এবং বোমা বিস্ফোরণের এক পর্যায়ে আশপাশের রাস্তায় চলাচলরত রাজসহ আরও ১০-১২ জন মানুষ গুরুতর আহত হন।

স্থানীয়রা রাজকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএসপি খান আসিফ তপু আরও বলেন, এ ঘটনায় নিহত রাজের বোন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় আসামিদের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে র‌্যাব এ বিষয়ে আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি আভিযানিক দল আসামি বোমা মুন্নাকে গ্রেফতার করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025