বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল-শিবিরের দফায় দফায় সংঘর্ষ সায়েন্সল্যাবে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত একাধিক জবিতে সংঘর্ষে আহতরা শিবির কর্মীরা হাসপাতালেও হামলার শিকার, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস জকসু ভিপি-জিএসকে ক্যাম্পাস থেকে বের করে দিলো ছাত্রদল গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২২, নিশ্চিহ্ন হচ্ছে বহু পরিবার পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, দুই দিনে আক্রান্ত ১১৫

বিশ্বমান বজায় রেখে শ্রম আইন সংস্কারের আহ্বান ড. ইউনূসের

আন্তর্জাতিক মান বজায় রেখে দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে শ্রম আইন সংস্কারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

 

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সবকিছু ইতিবাচকভাবে করতে হবে, কাজ সম্পন্ন করতে হবে। আমরা এখানে অজুহাত তৈরি করতে আসিনি।

তিনি বাংলাদেশের শ্রম খাতে শ্রমিকদের জন্য বিমা কভারেজ এবং স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

বৈঠকে অনলাইনে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

তিনি জেনেভায় আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশ হওয়ার কথা রয়েছে। 

তিনি বলেন, কিছু অত্যন্ত ইতিবাচক উন্নতি হয়েছে। তবে বিশেষজ্ঞদের মধ্যে অনুভূতি হলো যে আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আইএলওর দেশ প্রতিনিধি তুওমো পৌতিয়ানেন।

বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025