সোমবার, ১৩ Jul ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ভারতে আবারও করোনার সংক্রমণ, ২ জনের মৃত্যু আবহাওয়ার পরিস্থিতি দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক পালন করবে বিএনপি ব্যারিস্টার জমির উদ্দিনের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করবো: রংপুরে জামায়াত আমির ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী বান্দরবানে আবারও বেড়েছে পানি, সড়ক যোগাযোগ বন্ধ বন্যায় রাঙামাটির নিম্নাঞ্চল প্লাবিত, কোটি টাকার ক্ষয়ক্ষতি

আশা করি শিক্ষার্থীরা শিবিরকেই সমর্থন দেবে: ভিপি প্রার্থী রিয়াজুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেছেন, অন্যান্য ক্যাম্পাসে যেমন শিবিরের প্রতি শিক্ষার্থীদের সমর্থন মিলেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আশা করি তেমন সমর্থন দেবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় জকসু নির্বাচনে ভোট প্রদান শেষে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

রিয়াজুল ইসলাম বলেন, তিনি মাত্র ভোট দিয়েছেন এবং ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে পরিবেশ সুন্দর রয়েছে। নির্বাচন কমিশন ও প্রশাসন যদি এই পরিবেশ ধরে রাখতে পারে, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থীর কাছে তারা পৌঁছাতে পারেননি, তারা যেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। অন্যান্য ক্যাম্পাসে যেমন শিবিরের প্রতি সমর্থন পাওয়া গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আশা করি তেমন সমর্থন দেবে। আমরা বিজয়ী হলে সবাই মিলে নতুন ক্যাম্পাস গড়বো—এটাই আমাদের প্রত্যাশা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025