বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

এইচএসসি • পুনর্মূল্যায়নের ফলের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ নভেম্বর) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারী আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে না। শিক্ষার্থীদের ফল পুনর্নিরীক্ষণের আবেদন নিষ্পত্তি এবং সংশোধিত ফল প্রকাশের সুযোগ নিশ্চিত করতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

আদেশের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রমে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ কার্যকর থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025