বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
রাজধানীর মহাখালী সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় ১ ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (১৮ নভেম্বর) ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এর আগে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইনস্পেকটর লিমা খানম বলেন, মহাখালী সাততলা বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আমরা ৯টা ৪০ মিনিটে আগুনের সংবাদ পেয়েছি। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছে। রাস্তা যানজট থাকার কারণে পৌঁছাতে দেরি হচ্ছে।
পরে আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যুক্ত হয় বলে জানানো হয়। বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।